রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষক

কে,এম আল আমিন:
আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন

দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া,শ্রমিক সংকট ও ধান কাটা মাড়াই নিয়ে চরম বিপাকে পড়েছে সিরাজগঞ্জের সলঙ্গার কৃষকেরা । মাঠভরা পাকা ধান পড়ে রয়েছে। শ্রমিক সংকটের কারণে এ ধান ঘরে তুলতে পারছে না এলাকার কৃষককুল।তার উপর আবার দুর্যোগপুর্ণ আবহাওয়ায় আতঙ্ক ও চরম উৎকন্ঠতার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে কৃষকদের।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। কিছু নিচু এলাকায় পাকা ধান রয়েছে পানির নিচে। কিন্তু শ্রমিক সংকটের কারণে সময়মত ধান কেটে ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।
শেষ পর্যন্ত মাঠের ধান সুষ্ঠভাবে ঘরে তুলতে পারবে কিনা তা নিয়েও তাদের মনে এক অজানা শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ব্যাপক হারে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে।

প্রতিটি মাঠে পাকা ধানের সোনালী রঙে রঙ্গিন হয়ে রয়েছে। অন্যান্য বছরে বিভিন্ন অঞ্চলের ধানকাটা শ্রমিক এসে এ ধান কাটতো। ফলে যথাসময়েই কৃষকরা তাদের পাকা ধান গোলায় তুলতে পারতো। এবারে বাইরের শ্রমিক সংখ্যা খুবই কম। ফলে এলাকায় তীব্রতর হয়ে উঠেছে শ্রমিক সংকট। আর এ সুযোগে স্থানীয় শ্রমিকরা তাদের মজুরিও বেড়ে দিয়েছে অনেকগুনে।
থানার আগরপুর গ্রামের কৃষক লেলিন আহমেদ বলেন, ঈদুল ফিতরের দিন মঙ্গলবার ভোররাতে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল হালকা বাতাস।সকাল ১১ টা পর্যন্ত টানা বৃষ্টিতে পাকা ধানের জমিতে পানি জমে যায়। পানিতে নুয়ে পড়ে পাকা ধান। এখন পুরোদমে কাটা-মাড়াই শুরু হলেও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে নুয়ে পড়া ধান কাটতে শ্রমিকেরা আকাশচুম্বী দাম হাঁকছে। আবাদের খরচ তো দুরের কথা, ধান বিক্রি করেও শ্রমিকের টাকা উঠবে না।

আমশড়া গ্রামের কৃষক ফারুক আহমেদ বলেন, একবেলা খাবার দিয়ে কাজের জন্য একজন শ্রমিক মজুরী দাবি করছেন ১০০০ টাকা। এতে প্রতিবিঘা জমির ধান কাটা-মাড়াই করে ঘরে তুলতে খরচ হবে ৮ থেকে ৯ হাজার টাকা। ফসল কেটে সময়মত ঘরে তোলা না গেলে ফলন বিপর্যয়েরও আশঙ্কা রয়েছে।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বলেন, এবারে প্রতিটি মাঠে ইরি- বোরো ধানের ফলন ভাল হয়েছে। সুষ্ঠ ভাবে ধান কাটা মাড়াই করে ঘরে তুলতে পারলে এবং ন্যায্য মূল্য পেলে কৃষকেরা লাভবান হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর