রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া ছাত্র লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে বেলা ১২টার সময় উল্লাপাড়া উপজেলা ছাত্র লীগ এর আয়োজনে বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার এর উপর জামাত বিএনপি অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় উল্লাপাড়া বাজারে কেনাকাটা করতে গিয়ে জামাত বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালায়।

উপজেলা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার এর উপর জামাত বিএনপি অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ৷ প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় মডেল থানায় তার ভাই আল আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ৷

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর