রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

২১ বছর পর মুখোমুখি বাংলাদেশ-মঙ্গোলিয়া, দেখবেন যেভাবে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ২:১৭ অপরাহ্ন

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়। এছাড়া বাংলাদেশ বেতারে সরাসরি ধারাভাষ্য শোনা যাবে।

এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোনো চ্যানেল না দেখানোয় বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশি সমর্থকরা।

সমর্থকদের সুযোগ রয়েছে মাঠে বসে খেলা দেখার। ১০০ টাকা মূল্যের টিকিট ক্রয় করে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার এই ম্যাচ।

সিলেটের এই মাঠে চার বছর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। লাওসের বিপক্ষে সেই ম্যাচ জিতেছিল লাল-সবুজরা। আরও একবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় স্বাগতিকরা।

হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে জয় তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বলেন, মালদ্বীপের বিপক্ষে করা ভুল শুধরে ভালো কিছুর প্রত্যাশায় আমরা মাঠে নামব। যেহেতু হোমগ্রাউন্ডে খেলা, তাই আমার বিশ্বাস সেই সুবিধা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিতে পারব।

২১ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছিল মঙ্গোলিয়া। আন্তর্জাতিক কোনো ম্যাচ থেকে সেবার প্রথম কোনো পয়েন্ট পেয়েছিল তারা। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বরাবরই তাদের কাছে রোমাঞ্চের নাম। সামনে জুনেই এশিয়ান কাপের বাছাই। তার আগে এই ম্যাচটি প্রস্তুতি হিসেবে দেখছেন মঙ্গোলিয়া কোচ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর