শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শাহ আলম মন্ডলের সিনেমায় সংবাদ পাঠিকা রেহনুমা নায়িকা

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৫:০২ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এক সময় ছিলেন সংবাদ পাঠিকা।এখন তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা।’বসগিরি’ দিয়ে এই মাধ্যমে অভিষিক্ত বুবলী এরইমধ্যে করেছেন এক ডজনের বেশী সিনেমা।’শাহেনশাহ’সিনেমার নায়িকা রোদেলা জান্নাতও এক সময় সংবাদ পাঠ করতেন।এবার বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা।তার নাম রেহনুমা মোস্তফা।

শাহ আলম মন্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।সিনেমাটিতে তাকে দেখা যাবে নায়ক ইমনের বিপরীতে।আগামী শুক্রবার(২৫ মার্চ)প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।প্রযোজনায় শাপলা মিডিয়া।

এটির তৈরি হয়েছে করোনা মহামারির ওপর।পরিচালকের মতে,বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই সিনেমা।কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদিও।

শাহ আলম মন্ডল বলেন, করোনার মহামারি নিয়ে এই সিনেমার গল্প।এমন কাজ আগে হইনি।আগামী শুক্রবার(২৫মার্চ)সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে।এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সেই গল্পও উঠে আসবে।সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন।আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাবে।।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর