রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক যোদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা হুমকি-ধামকি ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় তিনি থানায় অভিযোগ করলেও অভিযুক্তরা আগাম জামিন নিয়ে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ মিডিয়া পয়েন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের রান্ডিলা প্রসাদ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
এসময় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, আমার পৈত্রিক সম্পত্তি জোর করে প্রতিবেশী মোমিন, মানিক, আলম, চান মিয়া, ইকবাল ও আলিমসহ তারা আরও কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার চেষ্টা করছে। আমরা বাধা দিলে আমাদের মারধর সহ হুমকি প্রদান করে আসছে। এঘটনায় তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এর জেরে গত ২ ফেব্রুয়ারি এই সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমার ও আমার পরিবারের ওপরে হামলা চালিয়ে আমাদেরকে বেধড়ক মারপিট করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। আসামীরা এই মামলায় আগাম জামিন নিয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি-ধামকি অব্যাহত রাখার পাশাপাশি নিজেদের মাথা নিজেরাই কেটে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মামলা ও ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি আমার এক ছেলে পুলিশে চাকরি করায় তার চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকেও ফাঁসানোর ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ। এই সম্পত্তি নিয়ে রায়গঞ্জ থানার সহকারী জজ আদালতে একটি বাটোয়ারী মামলা (নং ৩৭৭/২০২১) বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. আনোয়ার হোসেন মাসুদ বলেন, কিছুদিন পূর্বে ব্রম্মগাছা বাজারে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে এসেও এরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। এঘটনায় আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভূগছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার একমাত্র মেয়ে মোছা. নাসরীন খাতুন ও বড় পুত্রবধূ মোছা. মোমেনা খাতুন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর