রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় দিবারাত্রি কাজ করছে হাইওয়ে ওসি লুৎফুর রহমান

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬:১৪ অপরাহ্ন

মহাসড়কে দুর্ঘটনা রোধ, শৃঙ্খলা রক্ষা, ছিনতাই,চাঁদাবাজি,মাদক অভিযান সহ অযান্ত্রিক যানবাহন, থ্রি হুইলার বন্ধে নিয়মিত প্রচারণায় নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে থানার পিকআপ ভ্যানে মাইক সাটিয়ে ওসি লুৎফুর রহমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে প্রচারাভিযান অব্যাহত রেখেছেন। মহাসড়কে থ্রি হুইলার পরিহার করুন,নিরাপদে বাড়ি ফিরুন- এমন শ্লোগানে প্রায়ই মাইকিং করছেন তিনি। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার আওতায় সিরাজগঞ্জ রোড গোল চত্বর হতে ঢাকা-বগুড়া রোড,হাটিকুমরুল-বনপাড়া রোড ও পাবনা- বগুড়া রোডের প্রায় ১১০ কি:মি: মহাসড়ক রয়েছে। এ সব মহাসড়কের বাসস্ট্যান্ড ও গুরুত্বপুর্ণ স্থানগুলোতে অভিযান চালিয়ে সিএনজি,অটোবাইক, হাই স্পীডের যানবাহন,থ্রী হুইলারসহ অযান্ত্রিক যানবাহন আটক ও নিয়মিত মামলা অব্যাহত রেখেছেন। গণসচেতনতা ও প্রচারাভিযানের পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকল্পে ওসি লুৎফুর রহমান ইতিমধ্যেই পরিবহন মালিক, চালক, হেলপার ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।মহাসড়ক ব্যবহারে সব সময় সতর্ক থাকতে ও হাইওয়ে পুলিশের নির্দেশনা মানতেও অনুরোধ করে যাচ্ছেন ওসি লুৎফুর রহমান। শুধু তাই নয়,মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে থাকা অবৈধ সিএনজি চেইন মাস্টারদেরও এ সব গাড়ি না চালাতে নিরুৎসাহিত ও লিখিত নোটীশ দিয়ে অবহিত করেছেন।

আজ বৃহ:বার দুপুরে ওসি লুৎফুর রহমান বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে গাড়ির মালিক,চালক, হেলপার সহ সকলের সহযোগীতা কামনা করছি।মহাসড়কে দুর্ঘটনা রোধে দিন-রাত কঠোর ভাবে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ। তিনি আরও জানান,এ থানায় যোগদানের পর হতে অদ্যাবধি পর্যন্ত ৫ শতাধীক পরিবহনে বিভিন্ন অপরাধে মামলা দায়ের সহ বিভিন্ন গাড়িতে তল্লাশী চালিয়ে গাঁজা, ফেন্সিডিল উদ্ধার করেছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর