রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গায় গরিব অসহায়দের মাঝে ৩০০ কম্বল বিতরণ

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৫৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় অসহায়,গরিব, হতদরিদ্রদের মাঝে শহীদ জিয়া হেল্প সেন্টার সলঙ্গা’র উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সলঙ্গা  থানা সদর শহীদ জিয়া হেল্প সেন্টারে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। শহীদ জিয়া হেল্প সেন্টারের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক তারিফ মাহমুদের পরিচালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে তিনশত কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান সরকার ও সলংগা থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সলংগা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ইকবাল বাহার জালাল, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, সলংগা থানা  শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব,
সলংগা থানা বিএনপির অন্যতম সদস্য শাহজাহান আলী সরকার, সলংগা থানা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সলংগা থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান  সুজন, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল মজিদ সরকার, সাংবাদিক আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক লিখন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফুল ইসলাম আরিফ, নান্নু,আনিছুর রহমান,থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মুশফিকুর রহমান লেবু, এরশাদ, রঞ্জু,প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর