শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

হিজাব বিতর্কে কঙ্গনাকে ধুয়ে দিলেন শাবানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

গত সপ্তাহে ভারতের কর্ণাটকে কলেজছাত্রী মুসকান খান একদল উগ্র হিন্দুত্ববাদী তরুণের সামনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন।

তবে চলমান হিজাব বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

যারা মুসকানের সাহসের প্রশংসা করছেন তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কঙ্গনা বলেছেন, কারও যদি সাহস দেখাতে হয়, তাহলে সে যেন আফগানিস্তানে বোরকা না পরে দেখায়!

এবার কঙ্গনার সেই পোস্টের জবাবে তাকে ধুয়ে দিলেন অভিনেত্রী শাবানা আজমি। তিনি লিখেছেন, ভুল হলে সংশোধন করে দেবেন। আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র এবং শেষ যখন আমি খতিয়ে দেখেছিলাম, তখন ভারত ছিল একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ।

অপরদিকে, কর্নাটকের ঘটনার নিন্দা জানিয়েছেন শাবানা আজমির স্বামী গীতিকার জাভেদ আখতারও।

এক টুইটে তিনি লেখেন, আমি হিজাব বা বোরকা পরাকে সমর্থন করি না। আমি ধর্মনিরপেক্ষ মানুষ, আমার সমর্থন না করার অধিকার রয়েছে। তবে ঘটনার দিন যেভাবে কিছু উন্মত্ত যুবক একজন ছাত্রীকে হেনস্থার চেষ্টা করেছে, তা নিয়ে প্রবল আপত্তি রয়েছে আমার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর