শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সমালোচকদের নিজের চরকায় তেল দিতে বললেন কাজল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

মা হতে যাচ্ছেন কাজল আগারওয়াল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অভিনেত্রীকে ইতোমধ্যেই বডি শেমিং ও ট্রলিংয়ের মুখে পড়তে হয়েছে।

এবার তিনি নিজের বেবি বাম্পের একটি পোস্ট করেছেন। সঙ্গে দীর্ঘ পোস্ট করে ট্রলারদের একহাত নিয়েছেন।

পোস্টে কাজল তার মা হতে যাওয়ার অভিজ্ঞতাকে যেমন তুলে ধরেছেন, তেমনই ট্রলারদেরও বিষয়টি নিয়ে শিক্ষা দিতে চেয়েছেন।

‘সিংঘাম’ ছবির এই নায়িকার মতে, একজন গর্ভবতীকে যে ট্রল করে সে কখনো অনুভূতিপ্রবণ হতে পারে না। এই ধরনের মানুষদের নিজের চরকায় তেল দেওয়া উচিত।

অভিনেত্রীর কথায়, মা হওয়ার পর একজন নারীর শরীরকে আবার আগের মতো দেখতে সময় লাগে। তাই আমাদের তো অস্বাভাবিক লাগার কথা নয়, আমাদের অস্বস্তি হওয়ার কথা নয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর