শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দুর্গন্ধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৪১ অপরাহ্ন

মুখ থেকে বাজে গন্ধ বের হলে এটা কারোরই ভালো লাগে না। দিনে একাধিকবার বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেও মুখের দুর্গন্ধ দূর করতে পারছেন না? তাহলে ঘরোয়া উপায়ে দূর করুন মুখের দুর্গন্ধ।

১। লবঙ্গ

প্রতিটি রান্নাঘরেই লবঙ্গ থাকে। ব্যাকটেরিয়ানাশক গুণ রয়েছে লবঙ্গের। এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং মাড়ি ফুলে যাওয়ার সমস্যাও কমায়। তাৎক্ষণিকভাবে মুখের দুর্গন্ধ কমাতে দু’- তিনটি লবঙ্গ চিবিয়ে নেওয়াই যথেষ্ট।

২। দারচিনি

দারচিনিরও রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধ করার ক্ষমতা। নিয়মিত দারচিনি খেলে মুখে কোন জীবাণু জমতে পারে না। এটি মুখের দুর্গন্ধ দূর করে।

৩। মধু ও পানি

মধুতেও থাকে জীবাণুনাশক গুণ। আবার প্রদাহ কমাতেও কাজে আসে মধু। চাইলে মধুর সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে দারচিনি গুঁড়ো। আবার মধু খেতে না চাইলে উষ্ণ গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে গার্গেল করলেও মিলতে পারে সুফল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর