শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পুষ্পার মতো বিজ্ঞাপন করে বিপাকে অল্লু অর্জুন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৪:০৪ অপরাহ্ন

দক্ষিণী তারকা অল্লু অর্জুন ‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমার সাফল্য উপভোগ করছেন। ভক্তরা ‘পুষ্পা’ স্টাইল খুব পছন্দ করেছেন।

সম্প্রতি জোমাটোর একটি বিজ্ঞাপনে অল্লু অর্জুনকে দেখা যায় ‘পুষ্পা’ মেজাজে। তবে বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার দেখা মেলে। কিছু অনুরাগী যেমন প্রশংসা করেছেন, তেমন সমালোচনাও হচ্ছে বিজ্ঞাপনটি নিয়ে।

জোমাটোর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অল্লু অর্জুন একজন ভিলেনকে মারছেন। অল্লুর ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান ভিলেন। এই পড়ে যাওয়াই দেখানো হয়েছে স্লো মোশনে।

ভিলেন বলছেন, ‘বানি, তুমি কি তাড়াতাড়ি আমাকে ফেলে দিতে পারো না।’ অল্লু উত্তরে বলছেন, ‘এটা দক্ষিণী সিনেমা, এখানে এভাবেই দেখানো হয়।’

ভিলেন প্রতিউত্তরে বলেন, ‘কিন্তু আমার তো খিদে পেয়েছে। নিচে পড়তে পড়তে সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে!’ তখনই শুরু হয় জোমাটোর কিছু ট্যাগ লাইন।

এই বিজ্ঞাপন দেখেই রেগে আগুন নেটপাড়ার বড় একটা অংশ। তাদের দাবি, বিজ্ঞাপনে জোমাটো এবং অল্লু অপমান করেছেন দক্ষিণের সিনেমাকে।

কমেন্ট সেকশনে কেউ যেমন ‘পুষ্পা’ বয়কট করার কথা বলেছেন, তেমনই কেউ আবার ফোন থেকে জোমাটো আনইনস্টল করে দেওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে। সূত্র : হিন্দুস্থান টাইমস

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর