শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

‘মারা গেছেন’ পর্ন তারকা মিয়া খলিফা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৮:১৫ অপরাহ্ন

লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা মারা গেছেন। অন্তত তার ফেসবুক প্রোফাইল তাই বলছে। প্রোফাইল হ্যাক হয়েছে কি না জানা না গেলেও, কোনো এক অজ্ঞাত কারণে তার ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল।

মিয়ার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, তার প্রোফাইলের সব ছবি এবং ভিডিও মুছে গেছে। তবে এ ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনো কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি।

প্রায় ৪২ লক্ষ অনুরাগী মিয়া খলিফার অফিশিয়াল ফেসবুক পেজে তাকে ফলো করেন। গত শনিবার আচমকা তার প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং মিয়া খলিফা।’

প্রোফাইল বিবরণে আরো লেখা ছিল, যারা মিয়াকে ভালবাসতেন তারা এই প্রোফাইলটি পরিদর্শন করে সান্ত্বনা পাবেন এবং মিয়াকে স্মৃতিতে মনে রাখবেন।

এদিকে মিয়ার ভক্তরা এ খবর শুনে শোকাহত হয়েছিলেন। পরে তাদের ভুল ভাঙে মিয়ার করা একটি টুইটে। টুইটারে তিনি একটি মিম শেয়ার করেন। মিমটিতে লেখা ছিল, আমি এখনও বেঁচে আছি। এখনও সুস্থ আছি।

এর আগে, ২০২০ সালেও একবার মিয়ার মৃত্যুর ভুয়া খবর সমাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শুধু মিয়া নন, মর্গ্যান ফ্রিম্যান, সিলভেস্টার স্ট্যালোন, বিয়োন্সে, টম ক্রুজ, ব্র্যাড পিটেরও ভুয়া মৃত্যুর খবরও ছড়িয়েছিল সমাজমাধ্যমে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর