শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শিল্পী সমিতির নির্বাচন, কাঞ্চন-নিপুন প্যনেলের জয়ের আভাস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিপুণ। আজ শুক্রবার, ২৮ জানুয়ারি, অনুষ্ঠিত ভোটের সবশেষ ফলাফলে এমন আভাসই মিলেছে। এদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

একাধিক অনির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সভাপতি পদে ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পাওয়া নিপুণ পেয়েছেন ২৭০ ভোট, মাত্র ৯৫ ভোট পেয়ে হেরেছেন জায়েদ খান।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নতুন প্রার্থী কাঞ্চন-নিপুণ পরিষদের কাছে হেরেছে মিশা ও জায়েদ পরিষদ। তাদের মধ্যে মিশা বিদায়ী সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক। অবশ্য এবার ভোটের আগেই কাঞ্চন-নিপুণদের জয়ের ব্যাপারে পূর্বাভাস পাওয়া যাচ্ছিল।

এবার সমিতির ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৬৫ জন। গত কমিটিতে মিশা-জায়েদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠায় ক্ষুব্ধ ছিলেন শিল্পীরা। এই নির্বাচনের মাধ্যমে তারা সেই ক্ষোভে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর