শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

হাত জোর করে পপি বললেন, আপনারা সেই ভুল করবেন না

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

অনেকদিন ধরেই আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। অবশেষে তিনি নিজেই সামনে এলেন।

বুধবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পপির প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ হয়। যেখানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অনেক কথা বলেন।

শুরুতেই পপি বলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই না। আমি ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।

পপি তার ভিডিও বার্তায় সমিতির বর্তমান কমিটির একজনের প্রতি ইঙ্গিত করে বিভিন্ন কথা জানান। তিনি বলেন, বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে।

পপির সঙ্গে ইন্ডাস্ট্রির আরও অনেকে অপমানিত হয়েছেন জানিয়ে পপি আরও বলেন, শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদের ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে, সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটি কয়েক তাতে সাঁয় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এত বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতটুকু অপমানের—সেটা আমি বুঝতে পারি। ১৮৪ জন শিল্পীও এই কষ্টটা বুঝতে পারবে।

এসব কারণে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে ভিডিও বার্তায় জানান পপি। হাত জোর করে পপি চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে বলেন, আমরা যে ভুলটা করেছি, দয়া করে আপনারা সেই ভুলটা করবেন না।

চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচব। আমরা পরিবর্তন চাই, কাজ চাই। সেজন্য আমার কাছে মনে হয়েছে, আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেওয়া উচিত। ভালো কাজের জন্য। তারা অন্তত শিল্পীর মূল্যায়ন করবে। সূত্র : ভোয়া বাংলা

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর