বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‎অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস চলে নিরাপত্তা প্রহরীর ভরসায়, দ্বায়িত্ব অবহেলা কর্মকর্তার  প্রতিকূলতা পেরিয়ে মাল্টা চাষে সফল শারমিন, অনুপ্রেরণা ছড়াচ্ছেন গ্রামজুড়ে চৌহালীতে কালের সাক্ষী রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ কাঠের সাঁকো আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রুহিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরপুরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করলেন এমপি  লাভলু

সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যানের নামে থানায় জিডি

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ৫:০০ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের নামে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় ২৬ জানুয়ারি বুধবার সাপাহার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দৈনিক সরেজমিন বার্তা সাপাহার উপজেলা ও ঠাকুরগাঁও নিউজ পেপার২৪ ডট কম’র নওগাঁ জেলা প্রতিনিধি জুয়েল রহমান। যার ডাইরি নাম্বার ১০১৪।
জুয়েল রহমান জানান, গত ২৫ জানুয়ারি সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের ছেলে মেহেদী হাসান সরকার (৩২) কে টাকা আত্মসাতের অভিযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক হিসেবে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তাকে আটকের বিষয়ে একটি স্ট্যাটাস দেই। এঘটনাটি মেনে নিতে না পেরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ও তার দলবল নিয়ে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ জুতাপেটার ঘটনা ঘটায়। যাতে করে একজন সাংবাদিক হিসেবে আমার জন্য এটি অনাকাঙ্ক্ষিত এবং মানহানিকর ঘটনা। আমি এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের এহেন ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সাপাহার উপজেলার সাংবাদিক মহল। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর