রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, দুই গৃহবধুর চুল কাটা ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি আব্দুল মজিদসহ চারজনকে গ্রেপ্তার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িতে হামলা, ভাংচুর, দুই গৃহবধুর চুল কাটা ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি আব্দুল মজিদসহ চারজনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীকোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। অপর গ্রেপ্তারকৃতরা হলেন, তরফ ভায়ড়া গ্রামের ইকবাল হোসেন, মজিবুর রহমান ও আলহাজ আলী। এই ঘটনায় রবিবার রাতে হামলার শিকার জিল্লুর রহমান, বাবলু সরকার ও মো. আলহাজ উদ্দীনের পক্ষে বাবলু সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এদিকে চুল কাটায় ক্ষিপ্ত হয়ে দুই গৃহবধু হাসনা ভানু ও নীলা খাতুন সিরাজগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন আদালতে পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

রবিবার সকালে জমি নিয়ে পূর্ব গোলযোগের জের ধরে উপজেলার তরফ ভায়ড়া গ্রামের আব্দুল মজিদ সরকার তার বাহিনী নিয়ে একই গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মো. আলহাজ উদ্দীনের বাড়িতে লাঠিসোঁটা, সাবল ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাঁধা দিতে গেলে আলহাজ উদ্দীনের মা হাসনা ভানু ও স্ত্রী নীলা খাতুনের চুল কেটে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হামলাকারীরা প্রায় ১৭ লাখ টাকার ¶য়¶তি করেছে বলে হামলার শিকার পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

মজিদবাহিনীর হাতে চুল কাটার ঘটনার শিকার হাসনা ভানু জানান, তিনি ও তার পুত্রবধূ নীলা খাতুন চুল কাটার ঘটনার ব্যাপারে সিরাজগঞ্জে শিশু ও নারী নির্যাতন দমন আদালতে আব্দুল মজিদ ও তার লোকজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুস সালাম আব্দুল মজিদসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর