শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

দাঁতের হলদে দাগ দূর করুন ঘরোয়া উপায়ে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

নানা কারণে দাঁতে হলদে দাগ পড়তে পারে। সাধারণত তামাক সেবন, অযত্ন, পান খাওয়ার জন্য দাঁতে হলুদ দাগ পড়তে পারে। আপনি চাইলে ঘরোয়া উপায়ে দাঁতের এই দাগ তুলতে পারেন।

কলার খোসা

কলা সুস্বাদু এবং পুষ্টিকর ফল। এর খোসারও রয়েছে উপকারিতা। কলার খোসা ব্যবহার করে দাঁতের হলুদ দাগ দূর করতে পারেন। প্রতিদিন দু বার কলার খোসা দাঁতে ঘষুন। এতে দাঁত হবে উজ্জ্বল ও ঝকঝকে। কলার খোসা ফ্রিজে জমিয়ে রাখতে পারেন।

গাজর

গাজর ভাল করে ধুয়ে স্যালাদ বানিয়ে খান। এতে দাঁত সুন্দর থাকবে। গাজর কুচি কুচি করে দাঁতে ঘষলে রং উজ্জ্বল হবে, আবার মাড়ির স্বাস্থ্যও ভাল থাকবে।

স্ট্রয়ের ব্যবহার

খুব গরম বা খুব ঠান্ডা পানীয় দাঁতের জন্য ক্ষতিকর। তাই যতটা পারবেন, স্ট্র ব্যবহার করুন। যাতে সরাসরি দাঁতে অনেকটা গরম বা ঠান্ডা পানীয় না লাগে। একটু হলেও প্রভাব কম পড়বে। এতে দাঁত ভালও থাকবে।

 

 

চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর