রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৩:৪৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও একই উপজেলার মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম জানান, মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আছিয়া খাতুনের সঙ্গে মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জেরে রমজান আলী আছিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আছিয়া খাতুন জানান, তার স্বামী আবু বক্কর মন্ডল জীবিত থাকতে তিনি বিয়ে করতে পারবেন না। পরে পরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় আবু বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।

এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন বিচারক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর