রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় যুগ্ম সম্পাদক দায়িত্ব পেলেন গোলাম মোস্তফা 

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাকে।
আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির সভাপতি স্বপ্না চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন। গত শুক্রবার সন্ধায় বগুড়াতে হোটেল মম ইন পিকনিক চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অভিষেক ঘটে। এরপর গোলাম মোস্তফাকে আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের পরিচয়পত্র দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন আরেকজন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, আইন বিষয়ক সম্পাদক লাকী আকতার প্রমূখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর