শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মহেশখালীতে ৪ সাংবাদিকের ওপর হামলা ক্যামেরা ভাংচুর ঘটনায় বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ 

জিয়াউল হক জিয়া, চট্টগ্রাম ব্যুরোঃ
আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৫:০২ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে ডাঃ ওসমানের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবাল,দৈনিক ইনানীর প্রতিনিধি আ ন ম হাসান, দৈনিক কক্সবাজার বার্তার  প্রতিনিধি এস এম রুবেল ও দৈনিক মেহেদী পত্রিকার উপজেলা প্রতিনিধি এ কে রিফাতের উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে পেশাগত দায়িত্বপালনকালে এ হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটায় বলে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির স্থানীয় নেতৃবৃন্দ নিশ্চিত করেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে এরুপ হামলা , ক্যামেরা ভাংচুর গণমাধ্যমের ওপর হুমকিস্বপরুপ। সাংবাদিকদের ওপর যেকোন ধরনের হামলা গণমাধ্যম ও সাংবাদিকদের ভাবিয়ে তোলে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর