সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গোপালপুরের ৭ শ্রেণীর ধর্ষণের অভিযোগে আটক ১

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৮:২২ অপরাহ্ন

গোপালপুরে দশম শ্রেণির ছাত্র’র বিরুদ্ধে বিদ্যালয়ের ছাদে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। থানা পুলিশ মামলার একমাত্র আসামী রাকিব হাসানকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। রাকিব পৌরশহরের হাটবৈরান মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির দশম শ্রেণির ছাত্র। জানা যায়, অভিযুক্ত রাকিব ওই ছাত্রীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক করে। পরে বিয়ের প্রলোভনে বিদ্যালয়ের ছাদে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর