শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নতুন কারও প্রেমে ভরসা পাচ্ছেন না প্রভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১:৪০ অপরাহ্ন

নতুন বছরের শুরুতেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক ইমরানের প্রেমের গুঞ্জন চাউর হয়। ইনস্টাগ্রামে একজনের ছবিতে অন্যজনের রসালো মন্তব্য পুনঃমন্তব্যে ভক্ত-অনুরাগী ও নেটাগরিকদের সন্দেহেরে মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে তোলে। এ বিষয়ে সত্যতা যাচাইয়ে প্রভার সঙ্গে যোগাযোগ করা হলেও মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

৯ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।

তিনি বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। একপ্রকার বিশ্বাস ভঙ্গের দীর্ঘশ্বাস নিয়েই তিনি লেখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’ প্রভা আরও লেখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কী কী বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন এই অভিনেত্রী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর