রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে চার ইউপিতে দুটিতে নৌকা, দুটিতে বিদ্রোহীর জয়

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৭:২২ অপরাহ্ন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দুটিতে নৌকার প্রার্থী ও দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাড়াশ নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার তালম ইউনিয়নে মো. আব্দুল খালেক ও মাগুড়াবিনোদ ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট নৌকা প্রতীকে এবং সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট (আনারস) ও দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস) স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তালম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মো. আব্দুল খালেক আট হাজার ১৬০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন খানকে পরাজিত করে বিজয়ী হোন।

মাগুড়া বিনোদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মেহেদী হাসান ম্যাগনেট ১১ হাজার ৯৪৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলামকে পরাজিত করে বিজয়ী হোন।

দেশীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক চেয়ারম্যান পদে আট হাজার ১২৪ ভোট পেয়ে নৌকার প্রার্থী মো. আব্দুল কুদ্দুসকে হারিয়ে বিজয়ী হোন।

সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. জুলফিকার আলী ভুট্ট চেয়ারম্যান পদে পাঁচ হাজার ১৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরীকে হারিয়ে বিজয়ী হোন।

জ্ঞানেন্দ্রনাথ বসাক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও জুলফিকার আলী ভুট্ট সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তারা বঞ্চিত হোন। পরবর্তীতে এ দুজন দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া চারটি ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের মোট ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং ১৪২ জন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর