রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় নববর্ষে শিশু-কিশোরদের মুখে হাসি ফুটালো চেয়ারম্যান শওকাত ওসমান

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৫:২০ অপরাহ্ন

খ্রীষ্টিয় ইংরেজি নববর্ষ ২০২২ উদযাপন উপলক্ষে শিশু – কিশোর ও প্রতিবন্ধীদের মুখে একটু হাসি ফুটানোর জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। (১-৩) জানুয়ারী ৩ দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং পথ শিশুদের মধ্যে শীতের পোশাক ও চকলেট বিতরণ করে চলেছেন এই সফল চেয়ারম্যান। এই মহৎ কাজের জন্য ইতিমধ্যেই তিনি এলাকায় বেশ আলোচিত হয়ে উঠেছেন।

ইংরেজি নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান তার নিজ গ্রাম সোনতলা ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর, পথ শিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তসহ গরম কাপড়ের পোশাক, শিশুখাদ্য ও চকলেট বিতরণ কর্মসুচি পালন করছেন। শীতবস্ত্র, নতুন জামা পেয়ে আনন্দে হাসি মুখে চেয়ারম্যানকে জড়িয়ে ধরে তাদের আবেগ প্রকাশে উচ্ছ¦সিত হচ্ছে শিশু-কিশোর ও পথ শিশুরা ।

ইংরেজি নববর্ষের দিন থেকে তিন দিনব্যাপী শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্রসহ বিভিন্ন পোশাক বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান গণমাধ্যমকর্মীদের বলেন, আমি শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মনে-প্রাণে ভালোবাসি। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। তাই আমি শিশুদের কখনো অবহেলা করি না। আজকের এই অবহেলিত শিশু- কিশোরাই হতে পারে এ দেশের প্রধানমন্ত্রীসহ দেশ সেবার গুরুত্বপূর্ণ কাজের অগ্রনায়ক।

৩ দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত থেকে পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, ইউপি সদস্য শেখ মোঃ জিল্লুর রহমান, মোঃ জুয়েল রানাসহ নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দু ও এলাকার জন সাধারণ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর