সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢেঁড়স – মো: শফিকুল ইসলাম সবুজ বমু নন্দিরিল সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে ঝুঁকি তাড়াশে যুবদল নেতা “মাসুম” এর উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবধর্না ও সম্মাননা প্রদান

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৩:০৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে নারী মুক্তি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদানের জন্য নারী জয়িতা নারীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেসা নাজমা।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।
সমাজ উন্নয়নে অবদানের জন্য বাকাল গ্রামের নিবেদিতা হালদার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য আন্ধারমানিক গ্রামের কনিকা বিশ্বাস, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য চেঙ্গুটিয়া গ্রামের লিজা তালুকদার, সফল জননী হিসেবে পুর্ব মোল্লাপাড়া গ্রামের শান্তিলতা হালদার, নির্যাতীতা থেকে ঘুরে দাড়ানোয় নারী হিসেবে ফুল্লশ্রী গ্রামের সুমা আক্তারকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর