রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে উল্লাপাড়ায় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৭:৫৮ অপরাহ্ন

উল্লাপাড়ার সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৪) তানভীর ইমামের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বধুবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তাগণ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, দলের কয়েকজন স্বার্থান্বেষী নেতা সংসদ সদস্য তানভীর ইমামের উন্নয়ন কর্মকান্ডের ধারাকে বাধাগ্রস্থ এবং তার অর্জিত সুনাম, জনগণের মধ্যে আস্থা বিনষ্ট ও দলের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য পত্রিকায় তার (সাংসদ) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। তিনি আরো বলেন, এসব নেতা তাদের অবৈধ কর্মকান্ডের জন্য দলের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল বলেন, দলের মধ্যে থাকা এই কুচক্রীমহলটির ছত্রছায়ায় কয়েকজন আওয়ামী লীগ কর্মী কয়েক বছর আগে থেকে অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত হওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে এদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েতুল আলম, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পৌরশহরে এক বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার প্রাদদেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী এসে যোগ দেন। এই প্রতিবাদ সভাতেও উল্লিখিত প্রকাশিত সংবাদটিকে বক্তাগণ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন। প্রসঙ্গতঃ গত ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর