শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

নীলফামারীতে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব

এস.কে হিমেল,নীলফামারী:
আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৫:৩৮ অপরাহ্ন

নীলফামারী সদরের সোনারায়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব।
আজ সকাল সাড়ে আটটা থেকে এগারটা পর্যন্ত এই বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় ওহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুরুল আমিনকে গ্রেফতার করা হয়।
অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাবের বোমা ডিজপোজাল ইউনিট।
সকাল দশটার দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে এসে পৌঁছান র‌্যাবের বোমা ডিজপজাল ইউনিটসহ র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক শেখ আল মঈন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকে সদরর সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িটি ঘিরে রাখা হয়।
পরে বোমা ডিজপজাল ইউনিট অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাবাদের জন্য র‌্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেয়া হয়েছে। বিকেলে রংপুরে অভিযানে বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনা ঘিরে বাড়ির আশপাশ হাজারো মানুষ ভীড় করেন।
র‌্যাব কর্মকর্তা শেখ আল মঈন বলেন ওয়াহেদ আলীর নেতৃত্বে এই বাড়িতে বোমা তৈরির কাজ করা হতো বলে আমরা জেনেছি। রংপুর অঞ্চলে সেই এই কাজ করতো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর