সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

আগৈলঝাড়ায় দেশী চোলাই মদ ও গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৪:১৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দেশী চোলাই মদ ও গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
থানা সূত্রে জানা গেছে, বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক খোন্দকার জাফর আহম্মেদ সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকুর আলীর ছেলে মাদক ব্যবসায়ি ইমাম হাসানকে (৩৪) চার লিটার দেশীয় চোলাই মদ ও ১শ গ্রাম গাঁজাসহ বৃহস্পতিবার গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বৃহúতিবার রাতে থানায় সোপর্দ করে অভিযান পরিচালনাকারী বাদী হয়ে মামলা দায়ের করেন, নং-২(২.১২.২১)। গ্রেফতারকৃত ইমাম হাসানকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর