রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২:৫৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে ডালিম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া ঢালা নামক স্থানে রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত ডালিম মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা গামী বনলতা এক্সপ্রেস মাটিকোড়া ঢালায় পৌছালে এ সময় ডালিম নামে ওই নারী স্বামীর খাবার নিয়ে যাওয়ার জন্য রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ কামাল বলেন,ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর