রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে আ’লীগ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন 

তাড়াশ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৯:৫০ অপরাহ্ন

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ পৌর আওয়ামী লীগের আয়োজনে আট ইউনিয়নের আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীর অংশ গ্রহনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উজ্জামান, বারুহাস ইউনিয়ন আ’লীগে সভাপতি ময়নুল হক, সম্পাদক মাসুদ রানা, সগুনার সভাপতি এফএম কবির, সম্পাদক জুলফিকার আলী ভুট্রু, মাগুড়া বিনোদ ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়নের সভাপতি মোফাজ্জাল হোসেন, তাড়াশ সদরের সম্পাদক বকুল হোসেন, দেশীগ্রাম ইউনিয়নের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক, তাড়াশ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক ম.ম জর্জিয়াস রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবিরসহ আরো অনেকেই।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, তৃণমুলের আস্থার প্রতিক সঞ্জিত কর্মকারের বিরুদ্ধে সাম্প্রতিক একটি কুচক্রি মহল টাকার বিনিময়ে স্থানীয় পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এছাড়া আগামীতে এই জনপ্রিয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হলে তার কঠোর জবাব দেয়া হবে বলেও বক্তরা হুশিয়ারী দেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর