রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে ট্যাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

মোঃ রোকনুজ্জামান, সিরাজগঞ্জ (ভ্রাম্যমাণ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১০:১২ পূর্বাহ্ন

সোমবার ( ১৫ নভেম্বর ) রাত সাড়ে ৮ টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছ আরৎ এলাকায় ট্যাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রাজু আহম্মেদ (২৪) নামের মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘাতক ট্যাংকলরী আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত রাজু আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার শৈলমারি গ্রামের ফজলুর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান জানান, রাজু আহম্মেদ মোটরসাইকেল নিয়ে নাটোরের সিংড়া থেকে সিরাজগঞ্জ সদরে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছ আরৎ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরী সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই রাজু মারা যায়। দূর্ঘনাকবলিত ট্যাংকলরী, মোটরসাইকেল ও মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর