রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উৎফুল্ল হাসিতে আমন তুলতে ব্যস্ত কৃষকরা

সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ১:২৩ অপরাহ্ন

শীতের বার্তা নিয়ে শিশিরের বিন্দু জলের দখলে এখন প্রকৃতি। প্রকৃতিতে চলছে হেমন্তকাল, তাই ধানের শীষে শিশিরের বিন্দু-বিন্দু জলে মাঠে দোল খাচ্ছে সোনালি ফসল ধান। এমন দৃশ্যে কৃষকের বুকে জেগে উঠেছে স্বপ্নের সোনালি চর। এরেই মধ্যে শুরু হয়েছে রোপা-আমন ধান কাটা মাড়াই। নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে হেমন্তের মিষ্টি রোদে ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষক ও দিনমজুরদের। এ বছর রাণীনগর উপজেলায় আশানুরূপ ধানের ফলন পাচ্ছে কৃষক। বেশ ভালো ফলন হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জনের আশা প্রকাশ করছে স্থানীয় কৃষি বিভাগ। কাটা-মাড়াই মৌসুমের শুরুতে ধানের দাম ভালো পাওয়ায় উৎফুল্ল হাসি শোভা পাচ্ছে কৃষাণ-কৃষাণীর মুখে।
রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর রাণীনগর উপজেলায় ১৮ হাজার ৩শত ৬০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষ হয়েছে। রোপা-আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ১শত মেট্রিকটন।
এই এলাকায় বিনা-১৭,স্বর্ণা-৫, ৪৯ ব্রিধান-৭১, ব্রিধান-৭৪, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, রাশিয়ান (পারিজা) এবং আতব জাতের ধান বেশি চাষ হয়েছে। এখন কৃষক স্বর্ণা-৫ ও রাশিয়ান ধান কাটছে।
উপজেলার সিম্বা গ্রামের সাজু, খয়বর আলী, সুফল হোসেন এবং কালিগ্রামের ওহেদুল ইসলাম মিলন জানান, এখন আমাদের এলাকায় পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। বর্তমান বাজারে স্বর্ণা-৫ প্রতিমণ ৯৮০ টাকা, রাশিয়ান (পারিজা) ১১৫০, ৪৯ জাতের ধান ১০৮০ টাকা দরে বিক্রি করছি। প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ হারে স্বর্ণা-৫ জাতের ধানের ফলন হচ্ছে, রাশিয়ান (আমন) ধান প্রতি বিঘায় ১০ থেকে ১১ মণ হারে ফলন হয়েছে।

রাণীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম বলেন, এ বছর কোনো প্রাকৃতিক দূর্যোগ না থাকায় আমনের আবাদ ভালো হয়েছে। ইতোমধ্যে উপজেলা জুরে ধান কাটা শুরু হয়েছে, ফলনও ভালো হচ্ছে। ধানের বাজার দরও বেশ ভালো রয়েছে। আশা করছি এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর