রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় কেয়া হসপিটালের ভুয়া ডাক্তারের ২ মাসের জেল- মালিকের- ১ লাখ টাকা জরিমানা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৮:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন কেয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব। রবিবার (৩১ অক্টোবর) রাতে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়ার সময় একজন ভুয়া চিকিৎসকে হাতেনাতে আটক করা হয়।

তিনি হলেন—উল্লাপাড়া থানার কয়ড়া চরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে খাইরুল ইসলাম (২৯)।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহম্মেদ ভুয়া চিকিৎসককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে. এম আহসানুল হক এবং র‌্যাব ১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান পিএসসি।

ভুয়া চিকিৎসক দিয়ে পরিচালনার অপরাধে কেয়া হসপিটালের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মাহবুবকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান র‌্যাব ১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর