সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে নিজেদের নাম দেখে অবাক ৮ জন

নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৭:৩১ অপরাহ্ন

কখনো কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত না থাকলেও ছাত্রদল ঘোষিক কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিশ্ময় প্রকাশ করেছেন ৮ জন ভুক্তভোগি। নাটোরের বড়াইগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রে এমনটা ঘটেছে। রোববার স্থাণীয় সংবাদকর্মীর কাছে অভিযোগ করেছেন ওই আটজন। তবে উপজেলা ছাত্রদলেন আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান,তাদের ইচ্ছাতে কমিটিতে নাম দেওয়া হয়েছিল। পারিবারিক চাপে নাম প্রত্যাহার করতে চাইলে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রাতে ২১ সদস্যের ওয়ার্ড কমিটির নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পৌর কমিটির আহ্বায়ক মাসুম রেজা ও সদস্য সচিব আজাদ আহম্মেদ। ঘোষিত কমিটিতে জুয়েল আহমেদ সভাপতি, হৃদয় আহমেদ সাধারণ সম্পাদক, মাসুদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক, অনিক সরকার সাংগঠনিক সম্পাদক, নাহিদ হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, হাবিল ও কাবিলকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়। এর মধ্যে কাবিল আহমেদ ভ্যান চালক। তার স্কুল পড়ুয়া বাচ্চা রয়েছে।
জুয়েল আহমেদ বলেন, আমিসহ বাকী সাতজন কখনও কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহন করি নাই। কোন দিন কোন দলের সদস্য ফরম পর্যন্ত পুরন করি নাই। আমরা এই ধরনের কর্মকান্ডের প্রতিবাদ জানাই।
ভ্যান চালক কাবিল হোসেন বলেন, আমি অনেকদিন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি। প্রতিবেশী একজনের মাধ্যমে জানতে পারি ছাত্রদলের কমিটিতে নাম দেওয়া হয়েছে। এটা কোন কাজ হলো।
উপজেলা ছাত্রদলেন আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ওই ওয়ার্ডে সভা করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। এখন প্রতিপক্ষ রাজনৈতিক ও পারিবারিক চাপে তারা আবোল-তাবোল বলছে। তবে ওই আটজন তাদের পারিবারিক সমস্যার কথা জানিয়ে আবেদন করায় কমিটি থেকে অব্যহতি দেয়া হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর