রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জের ২ উপজেলায় নৌকার কান্ডারী হলেন যারা

কে,এম আল আমিন:
আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৭:৪৬ অপরাহ্ন

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ ইউনিয়নে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯ নৌকার কান্ডারীর নাম ঘোষণা করা হয়েছে। বেলকুচি উপজেলার ইউনিয়নগুলোর যারা নৌকার কান্ডারী হয়েছেন তারা হলেন – বেলকুচি ইউনিয়নে সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়নে মোছা: ছনিয়া সবুর, ভাংগাবাড়ি ইউনিয়নে গাজী খন্দকার ফজলুল হক, দৌলতপুর ইউনিয়নে আশিকুর রহমান বিশ্বাস, ধুকুরিয়াবেড়া ইউনিয়নে জিল্লুর রহমান ও বড়ধুল ইউনিয়নে আছির উদ্দিন মোল্লা। উল্লাপাড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে যারা নৌকার কান্ডারী হয়েছেন তারা হলেন- রামকৃষ্ণপুর ইউনিয়নে রফিকুল ইসলাম হিরো, বাঙ্গালা ইউনিয়নে সোহেল রানা, উধুনিয়া ইউনিয়নে রেজাউল করিম, বড়পাঙ্গাশী ইউনিয়নে হুমায়ুন কবির লিটন, মোহনপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, দুর্গানগর ইউনিয়নে আফছার আলী, পুর্ণিমাগাতী ইউনিয়নে রেজাউল ইসলাম তপন , সলপ ইউনিয়নে শওকত ওসমান, হাটিকুমরুল ইউনিয়নে হেদায়েতুল আলম রেজা, উল্লাপাড়া ইউনিয়নে আব্দুস সালেক, পঞ্চক্রোশী ইউনিয়নে ফিরোজ উদ্দিন, কয়ড়া ইউনিয়নে হেলাল উদ্দিন ও সলঙ্গা ইউনিয়নে মোখলেছুর রহমান তালুকদারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর