রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ার পঞ্চক্রোশীতে আধুনিক পরিষদ ভবন নিমার্ণের জন্য স্থান পরিদর্শন করলেন সহকারি কমিশনার (ভুমি)

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ৬:০২ অপরাহ্ন

দীর্ঘদিন প্রতীক্ষার পর আধুনিক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ ভবন নিমার্ণের জন্য স্থান পরিদর্শন করলেন উল্লাপাড়ার সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান। বৃহস্পতিবার সকালে এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভুমি) উপজেলার বন্যাকান্দি বাজারে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এলাকাবাসির সঙ্গে মতবিনিময় ও নতুন স্থানটি পরিদর্শন করেন।
বন্যাকান্দি গ্রামের বাসিন্দা কবি ওমর ফারুক জানান, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের ভবনটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও অকার্যকর অবস্থায় রয়েছে। পরিষদের আধুনিক ভবন নির্মাণের জন্য পরিপূর্ণ জায়গার অভাব ছিল সরকারের। বন্যাকান্দি এলাকাবাসি আধুনিক পরিষদ ভবন নির্মানের লক্ষ্যে সরকারের চাহিদা অনুযায়ী পরিমিত ভুমি রেজিষ্ট্রি করে প্রদান করেছেন স্থানীয় সরকারকে।
গত বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে নতুন পরিষদ ভবন নিমার্ণের জন্য স্থানটি পরিদর্শন করেন উল্লাপাড়া সহকারি কমিশনার (ভুমি) ইশরাত জাহান। এ সময় তার সংগে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আইন শৃক্সখলা বাহিনীর সদস্যবৃন্দ। এলাকার উন্নয়ন ও ইউপি’র আধুনিক ভবন নির্মানের বিষয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছরিয়ার রহমান সরকার, সাবেক ডেপুটি পরিচালক (সমাজ সেবা) মোস্তফা কামাল বকুল, কবি ওমর ফারুক, বন্যাকান্দি আলীম মাদ্রাসার অধ্য¶ মাওলানা মিজানুর রহমান, বন্যাকান্দী এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক শাহনাজ পারভীন প্রমুখ।
পরিদর্শন শেষে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান বলেন, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন নিমার্ণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসির প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর