রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু : আহত ৭

কে,এম আল আমিন:
আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৯:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের মহাসড়কে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরে থাকা একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ৭জন বাসযাত্রী। আজ রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ৮ টার দিকে রাজশাহী – বনপাড়া মহাসড়কে তাড়াশের খালকুলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী। তবে ট্রাক্টরে আর অন্য কেও না থাকায় তাতক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আব্দুল্লাহেল বাকী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সাথে খালকুলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এবং বাসের অন্তত ৭জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর