রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া সলপ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৯:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩নং সলপ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন নির্বাচনে পুনঃরায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। শুক্রবার বিকেল ৫টায় জনতা হাটে ছাইদুর হমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। তিনি বক্তব্যে এলাকার সাধারণ উদেশ্যে বলেন, আমি জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগের মনোনয়ন নিবো। কাউকে ঘুষ দিয়ে তোষামোদ করে কোন লাভ নাই। তোষামোদ করতে হবে জনগণের কাছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেছেন- জনগণ যার মনোনয়ন তার। আমি নেতাদের কথা অনুসরণ করে জনগণ নিয়ে মাঠে আছি এবং জনগণ নিয়েই আওয়ামী লীগের মনোনয়ন নিবো।

সলপ ইউনিয়ন বিগত চেয়ারম্যান আমলে সঠিক ভাবে পরিচালনার অভাবে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমি চেয়ারম্যান হয়ে সলপ ইউনিয়নকে আলোকিত করেছি। ইউনিয়নে উন্নয়ন করেছি তা আগের চেয়ারম্যানদের সম্ভব হয়নি। উন্নয়নে সম্ভব হয়েছে উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নিদের্শনায়। চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর পিছিয়ে থাকা সলপ ইউনিয়ন এখন উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত হয়ে উঠেছে। এবারও যদি মনোনয়ন পাই সলপ ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবোই।এই সলপকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনা এবং উল্লাপাড়া-সলঙ্গার মাটি ও মানুষের নেতা তানভীর ইমামকে উপহার দিতে চাই। সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, মাহবুবুর রহমান স্বজল, জাহাঙ্গীর আলম, মোঃ শাহীন এবং উপস্থাপনায় ছিলেন স্নেহভাজন আলম খাঁন। আরো উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর