রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গা থানা আ’লীগের সম্মেলনে সভাপতি রায়হান গফুর সাধারন সম্পাদক লাবু

কে,এম আল আমিন , সলঙ্গা:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:০৯ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগ সলঙ্গা থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ:বার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পুর্বের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রায়হান গফুরকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয় এবং সাধারন সম্পাদক পদেও পুনরায় আতাউর রহমান লাভুকে বিজয়ী ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। দীর্ঘ আট বছর পর সলঙ্গা থানা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন । সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আলহাজ্ব এ্যাড. কে এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুস ছামাদ তালুকদার।সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নুরুল ইসলাম ঠান্ডু, প্রফেসর মেরিনা জাহান কবিতা, আব্দুল আউয়াল শামীম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল তালুকদার ইমন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ্যনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল সহ উপস্থিত ছিলেন অন্যান্য উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী,সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রগামী সৈনিকের ভুমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর