শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

মাহবুবুর রহমান বুলু , পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মাহবুবুর রহমান বুলু,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ পর্নোগ্রাফি আইনে দুই যুবক সহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার করনাই গ্রামের তোফাইল ইসলামের ছেলে আনিসুর রহমান, লেদের মোহাম্মদের ছেলে আব্দুল জব্বার, জব্বারের ছেলে নওশাদ, ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন ও তোজাম্মেল হোসেন, রুস্তম আলীর ছেলে পয়গাম আলী, জাবরহাট গ্রামের তৌহিদুলের ছেলে ফিরোজ এবং পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের খগেন দাসের ছেলে কৃষ্ণ দাস।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার হওয়া আনিসুর ও ফিরোজ উড়তি বয়সের ছেলে মেয়েদের মোবাইল ফোনের মেমোরিতে অশ্লীল ভিডিও লোড ব্যাবসা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে দুটি কম্পিউটার সহ তাদের গ্রেফতার করা হয়। কৃষ্ণ দাসের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর