রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

হেলথ্ কেয়ার হসপিটালের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৭ অপরাহ্ন

গত ০৬ সেপ্টেম্বর বহুল প্রচারিত অন লাইন মিডিয়া “চলনবিলের আলো ডট কম”, বাংলার গণজাগরণ ২৪ ডট কম”, দৈনিক আলোচিত বার্তা,দৈনিক আজকের জনবাণী, দৈনিক কলম সৈনিক,দৈনিক যমুনা প্রবাহ ও দৈনিক দোলনচাপা সহ বিভিন্ন অন লাইন মিডিয়া ও পত্রিকায় “হাটিকুমরুলে অবৈধ ভাবে চলছে হেলথ্ কেয়ার হসপিটাল” সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার পরিচালনায় হেলথ্ কেয়ার হসপিটালটি নিয়ে যেসব সাজানো, বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে তাহা খুবই দু:খজনক। বেসরকারী হসপিটাল গড়ে তুলতে স্বাস্থ্য বিভাগের যে সকল নিয়মাবলীর প্রয়োজন, সকল নিয়ম,নির্দেশ যথাযথ ভাবে সম্মানের সাথে মান্য করে সুনামের সহিত হসপিটালের কার্যক্রম পরিচালনা করে আসছি।হাটিকুমরুল রোড গোলচত্বরে অবস্থিত হেলথ্ কেয়ার হসপিটাল একটি সুপরিচিত নাম। একটি স্বার্থান্বেষী,কুচক্রী মহল আমার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হেলথ্ কেয়ারের সুন্দর কার্যক্রমে ঈর্ষাম্বিত হয়ে এবং আমাকে সমাজে হেয় প্রতিপণ্য করতে সাংবাদিকদের মিথ্যা, কাল্পনিক তথ্য দিয়ে এমন মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছে। যাহা খুবই দু:খজনক,স্পর্শকাতর এবং মানহানীর সামিল বটে। তাই আমি প্রকাশিত ঐ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,কাল্পনিক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী,
মোঃ ফিরোজ আহমেদ
ব্যবস্থাপনা পরিচালক,
হেলথ্ কেয়ার হসপিটাল।
হাটিকুমরুল রোড গোলচত্বর, সলঙ্গা, সিরাজগঞ্জ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর