রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেন- এমপি তানভীর ইমাম

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৩ অপরাহ্ন

“মজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান এই শ্লোগানকে সমানে রেখে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যােগে যুব মহিলাদের সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের চত্বরে সলপ ইউনিয়ন পরিষদ আয়োজনে এবং উল্লাপাড়া যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুব মহিলাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেন সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইঞ্জিনিয়ার শওকাত ওসমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন , উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুব মহিলাদের মাঝে ২১ টি সেলাই মেশিন ও সনদ বিতরণ তুলে দেন এমপি তানভীর ইমাম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর