রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

শাহজাদপুরের এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

সুজন খান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক শিল্প উপ-মন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৫) করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত সোয়া ৩ টায় মৃত্যুবরণ করেছেন। ( ইন্না……রাজিউন)।

করোনা আক্রান্ত হয়ে তিনি গত ২৫ জুলাই ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ এক মাসেও তার শারিরীক অবস্থার উন্নতি না হলে গত ২৯ আগস্ট উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান। আজ শুক্রবার বাদ জুম’আ শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর এলাকার চুনিয়াখালিপাড়া শাহ্ মখদুম কবর স্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে এমপি স্বপনের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ, শাহজাদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন। অপর দিকে এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন শাহজাদপুর উপজেলা লাইব্রেরির সমিতি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর