শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সাংবাদিকতায় যুক্ত হলেন মৌসুমী

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ১২:১৭ অপরাহ্ন

অবশেষে সাংবাদিক হওয়ার ইচ্ছাপূরণ হয়েছে চিত্রনায়িকা মৌসুমীর। সপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকাই ছবির এ প্রিয়দর্শিনী।

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মঙ্গলবার মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন।

ম্যাগাজিনটিতে নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, ‘খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর