বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়াকে মুম্বই পুলিশের জেরা

বিনোদন ডেস্কঃ
আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ২:০০ অপরাহ্ন
ফাইল ছবি

পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়াকে টানা আট ঘণ্টা জেরা করল মুম্বই পুলিশ। শার্লিন শুক্রবার দুপুর ১২ টায় মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চে হাজির হন। পরে রাত ৮টায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। শার্লিন পরে সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তারা তার কাছে ‘আর্মসপ্রাইম মিডিয়া’ ও রাজ কুন্দ্রা সম্পর্কে জানতে চেয়েছেন।

শার্লিন বলেন, আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে আমার চুক্তি, তাদের জন্য কতগুলো ভিডিও শুট করেছি ইত্যাদি বিষয়ে পুলিশ প্রশ্ন করেছে। রাজ কুন্দ্রা সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে।গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। রাজ বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর