রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়া সলপ ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিন শুরু

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ১:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কোভিড-১৯ করোনা ভাইরাস রোধে গনটিকা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদে শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় গণটিকা কার্যক্রম শুরু করা হয়। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে এ গণটিকা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উল্লাপাড়া ১৪টি ইউনিয়নে টিকা দেওয়া হবে। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সার্বিক সহযোগীতায় গণটিকা প্রদান করা হয়। প্রত্যান্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে সঠিক ভাবে টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর