রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উধুনিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান  ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল 

মোঃআমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  উধুনিয়া ইউনিয়ন পরিষদ গড়তে চান বর্তমান উধুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল । সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মাঝি হতে চান ইউপি চেয়ারম্যান মোঃ আব্দল জলিল। এলাকাবাসির অনুরোধ রাখতে গিয়ে আবারও  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হয়ে উঠান বোটক, পরিত্যাক্তা রাস্তা, মসজিদ,মাদ্রাসা, কবরস্থান উন্নয়ন ও গরীব অসহায় মানুষকে সহযোগীতা করে জনগনের প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন এবং মাঠে নেমে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। সময় যতই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উপজেলার উধুনিয়া  ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওযা।
চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষন। নড়ে-চড়ে মাঠ সরগরম করে তুলছে চেয়ারম্যান ও সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা। দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যনার,ফেস্টন ও চা-চক্রে প্রচার-প্রচারণা শুরু করে নিজেকে জানান দিয়েছেন প্রার্থী হিসেবে।  প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি শহরের উন্নয়ন সেবা গ্রামের দৌড় গোড়ায় পৌছে দিতে মাঠ চষে বেড়াচ্ছেন। সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত, অবহেলিত রাস্তা বাস্তবায়ন, এলাকা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও এলাকায় উঠান বৈঠকের মধ্যদিয়ে  প্রচারণায় মাঠে নেমেছে। ইতিমধ্যেই ভোটারদের কাছে যেতে সক্ষম অর্জন করে দলের সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন ওই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। দল তাকে মনোনয়ন দিলে তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাব করবেন আশা প্রকাশ করছেন তিনি। ভোটাদের প্রত্যাশা পুরণ ও উধুনিয়া ইউনিয়ন  ডিজিটাল করে গড়ে তুলতে নৌকার মাঝি হতে চান তিনি। এলাকার ভোটারা বলেন, অতিতে অনেক প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছি।  আমাদের দিকে বা এলাকার উন্নয়ন করেননি। এখন বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল  উধুনিয়ায় বিভিন্ন রাস্তা, গরীব অসহায়দের বিভিন্ন ভাতা, মসজিদ, কবরস্থানে নগদ অর্থ দিয়ে উন্নয়ন এর কাজ করেছেন। আগামী ভোটে নতুন প্রজন্মের তরুন মুখ দেখতে চাই না।
  বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল ভাই কে আবার পুনরায় দেখতে চাই ।   আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল জলিল  বলেন, আমার সততায় আমাকে  উধুনিয়া ইউনিয়ন  নির্বাচিত করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমার দায়িত্ব আমলে এলাকার বহু উন্নয়ন হয়েছে আমি দলের মনোনয়ন প্রার্থী এবং নৌকার মাঝি হতে চাই। আমি আওমীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগনের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি। রাজনীতি আমার  নেশা, পেশা নয়। তাই মানুষের জন্য কাজ করে আসছি আমার জীবন ধশায় মানুষের সেবা করতে চাই। মানুষের ভালবাসা অর্জন করতে চাই,সমর্থন দোয়া ও ভোট প্রাথনা করছি। সরকারের উন্নয়ন ও শহরের সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে চাই, ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল করে গড়ে তুলতে চাই। জনগনের দৌড়গড়ে সেবা পৌছে দিতে চাই, প্রধানমন্ত্রীর  প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে কাজ করতে চাই ও  ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে  চান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর