রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় যৌবন হারা করতোয়া নদীর বুকে ফের থইথই পানি

মোঃআমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১২:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া করোতোয়া নদীর কোল ঘেষে ঘাটিনা এলাকা বর্ষা মৌসুমে যৌবন ফিরে পেয়েছে। মরা নদীর বুকে আবারও পানি থইথই করছে। শুষ্ক মৌসুমে এই নদীতে পানি মিলত না। নদীটি মিশে গিয়েছিল সমতল ফসলি জমির সঙ্গে। সেখানে ফলত ফসল। নদীর তলদেশে অনেক কৃষক ধান সহ সবজী চাষাবাদ করতো। চৈত্র-বৈশাখ মাসে নদীতে মানুষ বালির মধ্যে দিয়ে হেঁটে পাড় হতো। সেই নদী এখন পানিতে একাকার হয়ে আছে। জেলেরা তাদের ইচ্ছে মত নদীতে মাছ ধরতে ব্যস্ত। আর এই সময় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে।

এ সময় কথা হয় শাহজাহানপুর গ্রামের এক জেলের সাথে তিনি বলেন,এখন বর্ষা মৌসুম নদীতে নতুন পানি এসেছে। আর নদীতে এখন বন্যার পানিতে নতুন মাছ ধরা হচ্ছে। নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র দিয়ে যে যার মত মাছ শিকার করছে। নতুন পানির মাছ হওয়ায় বাজারে এই মাছের চাহিদাও বেশ ভালো। অনেক দূর থেকে আমাদের স্থানীয় এই শাহজাহানপুর বাজারে অনেক মানুষ মাছ কিনতে আসে। তবে বর্তমানে করোনার কারনে সর্বত্র লকডাইন হওয়ায় বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎস কর্মকর্তা বায়েজীদ আলম বলেন,বর্ষা মৌসুমে অনেক জেলেই নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তবে তাদের বৈধ জিনিষ দিয়ে মাছ শিকার করতে হবে। নদীতে বাদাই জাল,চায়না জালসহ বানা দিয়ে ঘিরে মাছ শিকার করা যাবে না।করতোয়া নদীর ঘাটিনা এলাকার পাশে অভায়শ্রম রয়েছে। অভায়শ্রমের ভিতরে গিয়ে মাছ ধরা যাবে না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর