রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কে,এম আল আমিন:
আপডেট সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৩:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৫ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, আমিনুল শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে বহুলী থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। তিনি সদর উপজেলার সায়দাবাদ এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর