রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ১০:২৮ অপরাহ্ন

এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরান্দহ গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে গতকাল বুধবার (১৬ জুন) এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোবারক হোসেন(২৫) সলঙ্গা থানার এরান্দহ উত্তরপাড়া গ্রামের আবু সামা তালুকদারের ছেলে ও শাহিন শেখ(২২) সদর উপজেলার চরপাড়ার মজিবর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে আজ বৃহ:বার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর